মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট দিবস ও সপ্তাহের উদ্বোধন

news-image

দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। সোমবার সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’- এ স্লোগানকে সামনে রেখে এবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে।

ভ্যাট দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভ্যাট দিবসের বাণীতে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের নানাবিধ ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সিংহভাগই আসে অভ্যন্তরীণ রাজস্ব থেকে। আর এ রাজস্বের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। যথাসময়ে সঠিক পরিমাণ ভ্যাট আহরণ নিশ্চিত করতে ভ্যাট আহরণকারী কর্মকর্তা ও ব্যবসায়ীগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি রাজস্ব আহরণের গতিকে আরও বেগবান করতে ব্যবসায়ী, ভোক্তা সাধারণ, রাজস্বকর্মীসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, রাজস্ব ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, যুগোপযোগী রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যবসায়িক ও রাজস্ব সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অত্যাধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার করে রাজস্ব প্রশাসন সুসংগঠিত ও সুসংহত করার মাধ্যমে রাজস্ব আহরণে মানসম্মত পরিবর্তন আনা হয়েছে।তিনি বলেন, রাজস্ব প্রবৃদ্ধির অন্যতম সহায়ক শক্তি জনগণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজস্ব প্রবৃদ্ধির কারণে দেশ আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন।ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করে সকালে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট থেকে প্রতিবছর সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। সুতরাং ভ্যাট আমাদের রাজস্ব আয়ের প্রধান ক্ষেত্র।দেশে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসায়ীসহ সকলকে সঠিক হারে ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক