,

‘প্রীতি’ হয়ে দেখা দিলো পরী

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র ক্যারিয়ারে পরীমনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে নিজেকে হাজির করেছেন। তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ হয়েছিলো নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবির মাধ্যমে। এবার এই গুণী নির্মাতার ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরী। ওয়েব সিরিজটির নাম রাখা হয়েছে ‘প্রীতি’। এই ওয়েব সিরিজে পরীকে দেখা যাবে ক্রাইম রিপোর্টারের ভূমিকায়।

রোববার সন্ধ্যায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টার অনলাইনে প্রকাশ করা হয়। যেখানে পরীকে দেখা যায় বেশ কৌতূহলী লুকে।

এ বিষয়ে পরীমনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার মজা আছে। তিনি যত্ন নিয়ে ছবি বানান। ‘স্বপ্নজাল’ একটি স্বপ্নের মতো কাজ ছিলো। এবারে নতুন আমেজ নতুন ভাবনার কাজ করেছি আমারা। ক্রাইম রিপোর্টারের চরিত্রটি বেশ পছন্দ হবে দর্শকের।’

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিমের শুভেচ্ছাদূত হয়েছেন। আগামী ২ বছর ইউনিলিভার বাংলাদেশের এই পণ্যটির বিজ্ঞাপনচিত্রসহ সমাজসেবামূলক কাজে তাকে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর