,

বিএনপি প্রার্থীকে ধন্যবাদ রেজা কিবরিয়ার

news-image

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়াকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেয়া হলেও তার আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া।

রেজা কিবরিয়ার চূড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে এখন পর্যন্ত না পৌঁছায় প্রার্থিতা প্রত্যাহার করেননি শেখ সুজাত। সোমবার বেলা ১১টার মধ্যে রেজা কিবরিয়ার চূড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর কথা রয়েছে।

তবে প্রার্থিতা প্রত্যাহার না করলেও দলীয় প্রার্থী রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন শেখ সুজাত মিয়া। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শেখ সুজাত মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রেজা কিবরিয়া।
এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, সাবেক এমপি বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। এবারের নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে যা যা করা প্রয়োজন সবাইকে নিয়ে তা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন সুজাত মিয়া। এ জন্য শেখ সুজাত মিয়াকে আমি ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে শেখ সুজাত মিয়া বলেন, আমার সঙ্গে দলীয় প্রার্থী রেজা কিবরিয়ার কথা হয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর