,

‘রাজাকারের’ মূল্য কি একজন পুরস্কারপ্রাপ্ত শিল্পীর চেয়ে বেশি: রিয়াজ

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির থেকে পদত্যাগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার এই পদত্যাগের একটি নিউজ শেয়ার করে রবিবার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

আমি মানুষকে তাদের ব্যক্তিগত মতাদর্শের মাপকাঠিতে বিচার করি না। এই মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি যেমন একজন ভালো শিল্পী, তেমনই ভালো মানুষ। কিন্তু এই মানুষটিকে তার এতো বছরের পরিশ্রমের কি প্রতিফল দেয়া হলো? তাও একজন ‘রাজাকারের’ জন্য? ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে এক রাজাকারের মূল্য কি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর চেয়ে বেশি? যারা একজন শিল্পীর এই অপমান করলো তারা এই দেশকে কি দেবে? জাতিকে কি দেবে? জাতির বিবেকের কাছে আমি এই প্রশ্ন রাখলাম। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর