,

দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

এতে বলা হয়, শনিবার দেশটির কাওয়াজুলু-নাটাল(কেজেডএন) প্রদেশে একটি মিনিবাসের সঙ্গে অপেক্ষাকৃ­ত ছোট একটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়।

কেজেডএনের পরিবহন বিভাগের মুখপাত্র মেলুলেকি এমটুংওয়া গণমাধ্যমটিকে বলেন, নিহতদের মধ্যে তিনজন ছিল ছোট গাড়িটিতে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, স্থানীয় একটি হাসপাতালে ভর্তি থাকা চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কেজেডএনের জরুরি মেডিকেল সেবার মুখপাত্র রবার্ট ম্যাকেনজি বলেন, সংঘর্ষের পর উভয় গাড়িতে আগুন ধরে যায়।

এদিন সকালে কেজেডএনে আরেকটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন মারা যায়। সব মিলিয়ে একই দিনে প্রদেশটিতে মোট ২২ জন মানুষ মারা যায় বলে জানিয়েছে চীনা গণমাধ্যমটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর