,

দুর্নীতিবাজদের বয়কট করুন: চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, হাতপাখার ভোট দিয়ে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সব দলের জন্য সমান সুযোগ তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।

আজ রবিবার এক বিবৃতিতে পীর চরমোনাই আরো বলেন, ভোটাররা ভোট দিতে পারলে বড় দুটি দলকেই বর্জন করবে এবং হাতপাখাকে দেশবাসী বিজয় করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোনো কল্যাণ হবে না।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছেয়ে গেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে।

পীর চরমোনাই বলেন, নির্বাচনে পেশীশক্তি ও দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করতে হবে। কালো টাকার মালিকরা টাকার বিনিময়ে ভোট কিনে। এদেরকে বয়কট করতে হবে। সর্বত্র আল্লাহভীরু নেতা নির্বাচিত করে দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর