,

খোঁজ মিলল ‘অদ্ভুত’ এক প্রাণীর, বিজ্ঞানী মহলে চাঞ্চল্য! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : তার কথা ঘুরত মানুষের মুখে মুখে। মনে করা হতো, সে বুঝি কোন কিংবদন্তির জীব। কিন্তু সম্প্রতি তার সন্ধান পাওয়া যাওয়ায় তাকে আর কল্পকাহিনির জীব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রাণীর আবিষ্কার এটাই প্রমাণ করে যে, এই গ্রহের জীববৈচিত্র সম্পর্কে বিজ্ঞানের আজও বহু কিছু জানা নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জলাভূমিতে সম্প্রতি খোঁজ মিলল এমন এক প্রাণীর, যার সম্পর্কে জীববিজ্ঞানীরা সে ভাবে অবহিত ছিলেন না। ফ্লোরিডার এই জলাভূমি প্রাণীবৈচিত্রের কারণে প্রসিদ্ধ। এখানে বিবিধ প্রজাতির কুমির, সাপ ও অন্যান্য সরীসৃপের দেখা পাওয়া গেলেও এই জাতীয় প্রাণীর সন্ধান এই প্রথম।

এই সরীসৃপটির দৈর্ঘ্য দু’ফুটের কাছাকাছি। স্যালামান্ডার প্রজাতির মধ্যে তাকে ‘দানব’ বলেই ধরা যেতে পারে। তার উপরে তার মাথার দু’পাশে গাছের মতো অংশ রয়েছে। সব মিলিয়ে তার চেহারা এতটাই অচেনা যে, তাকে এই পৃথিবীর প্রাণী বলেই মনে হয় না। তার পাতার ওই গাছের মতো অঙ্গটি প্রকৃতপক্ষে তার শ্বাস-অঙ্গ।
জানা যাচ্ছে, এই প্রাণীটিকে ‘সাইরেন রেটিকুলাটা’ বলা হয়। এর সারা গায়ে চিতাবাঘের মতো দাগ রয়েছে। এর সামনে দু’টি পা থাকলেও পিছনের পা নেই। একে প্রথম দেখলে ইল জাতীয় মাছ বলে ভ্রম হয়। যে গবেষক দল এই প্রাণীটির সন্ধান পেয়েছে, সেই দলের সদস্য ডেভিড স্টিন জানিয়েছেন, প্রাণীটি সত্যিই বিরল। অন্যান্য ‘সাইরেন রেটিকুলাটা’র সঙ্গে এর পার্থক্য বিপুল। ২০০৯ সাল থেকে তারা এই প্রাণীর সন্ধান করে আসছেন।

https://youtu.be/e0pQBYupP6M

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর