,

সার্টিফাইড কপি পেলেই রিট করবেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সার্টিফাইড কপি নির্বাচন কমিশন (ইসি) থেকে পেলেই উচ্চ আদালতে এর বিরুদ্ধে রিট করা হবে। আজ রোববার এ কথা জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবীর সভাপতি এবং খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন।

আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন, ‘আদেশটিতে তারা কী পরিপ্রেক্ষিতে ভিন্ন মত পোষণ করেছে, এই আদেশের সার্টিফাইড কপি আমরা এখনো পাইনি। আমাদের প্রতিনিধি ওখানে আছে। সার্টিফাইড কপি পাওয়ার সাথে সাথে এই আদেশের বিরুদ্ধে আমরা দেশের সর্বোচ্চ আদালতে রিট আবেদন দাখিল করবো।’

এর আগে আপিলেও ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে রায় দেন।

অন্যদিকে কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ফলে পাঁচজনের মধ্যে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল খারিজ করা হয়। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন তার আইনজীবীরা।

এর আগে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করে তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, রিটার্নিং কর্মকর্তারা তাদের নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনী অপরাধের অভিযোগে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের সাজা হয়েছে দুর্নীতি মামলায়, নির্বাচনী অপরাধে নয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর