,

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে দুলুর রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।

দুলুর পক্ষে আইনজীবী সৈয়দ আল আশাফুর আলী আজ রোববার রিটটি করেন।

ফৌজদারি মামলায় দণ্ড থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর দুলুর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে ৬ ডিসেম্বর তা খারিজ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন দুলু। রিটটির ওপর আজ দুপুরে শুনানি হতে পারে।

দুলু এক আইনজীবী জানান, যে মামলায় তাঁর মক্কেলের দণ্ডের কথা বলা হয়েছে, সে মামলায় তাঁর দণ্ড ও সাজা স্থগিত রয়েছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তাঁর করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দণ্ড-সাজা স্থগিত করা হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগেও যায়নি। এমনকি যে মামলায় তাঁর সাজা হয়েছে, তা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধিতে হয়েছে। এটি নৈতিক স্খলনের মধ্যে পড়ে না। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে। রিটে তাঁর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর