,

ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে পাঁচ পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরে বছরের শেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। তিন পেসার ও চার ওপেনার নিয়ে মাঠে নেমেছে মাশরাফি বিন মুতর্জার দল। দলে মোট পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। চোটের জন্য এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না দুজন। সেই সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও ফিরেছেন ওয়ানডে দলে। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। এই পাঁচজনকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজের দুটিতেই জিতেছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী