,

সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : মোহামেদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলের কাছে ৪-০ ব্যবধানে হারাল বোর্নমাউথ। এই চারটি গোলের তিনটিই করেন সালাহ। আর অন্য গোলটি আসে বিপক্ষ দলের খেলোয়াড়ের পা থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে লিভারপুল। ২৫ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর রবার্তো ফিরমিনোর শট বোর্নমাউথের গোলরক্ষক রুখে দিলেও রিবাউন্ড থেকে গোলের সূচনা করেন সালাহ।

এরপরে আর কোনো গোল না হলে সালাহর একটি মাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকেই ফিরেই ফের গোল করে বসেন সালাহ। ৪৮ মিনিটে রবার্তো ফিরমিনোর বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিশরীয় ফুটবলার।

৬৯ মিনিটে বোর্নমাউথের ডিফেন্ডার কর্কের আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ে। ৭৭ মিনিটে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। এবার সেই কর্কের ভুলে বল পেয়ে সেটিকে গোলে পরিণত করেন তিনি।

ম্যাচ শেষে নিজের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি জেমস মিলনারের ৫০০তম ম্যাচ উপলক্ষে তাকে উপহার দেন সালাহ।

এদিকে এই জয়ে ম্যান সিটির থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টের ব্যবধানে লিগের শীর্ষে উঠে আসল লিভারপুল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী