,

ফারুকের ৬০ বিঘা জমির দাম আড়াই লাখ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা–১৭ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক তাঁর নির্বাচনী ব্যয় মেটাবেন অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর বাবদ (সাইনিং মানি) পাওয়া অর্থ থেকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। হলফনামায় ফারুক নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরেছেন ২৫ লাখ টাকা, যার পুরোটাই আসবে সাইনিং মানি থেকে।

ঢাকা–১৭ সংসদীয় আসনটি গঠিত হয়েছে গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেক থানার একাংশ নিয়ে। আসনটি গত নির্বাচনে বিএনএফকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এতে এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিএনএফের এস এম আবুল কালাম আজাদ। এই আসনে প্রথম পর্যায়ে ফারুককে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানকেও প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত এই আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন পান ফারুক।

নির্বাচনী হলফনামায় ফারুক অভিনয় বাদে আর কোনো আয়ের উৎসের কথা উল্লেখ করেননি। তবে স্থায়ী সম্পদের হিসাবে তিনি গাজীপুরের কালীগঞ্জে ৬০ বিঘা কৃষিজমি থাকার কথা উল্লেখ করেছেন, যার অর্থমূল্য দেখানো হয়েছে আড়াই লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুসারে তাঁর ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ ৫ লাখ ৭৬ হাজার ১১২ টাকা। এর বাইরে গাজীপুরে পৈতৃক বাড়ি ছাড়াও ঢাকার বারিধারায় একটি বাড়ি আছে। যার পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া আছে একটা নির্মাতা প্রতিষ্ঠানের কাছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর