,

মেসির জবাব বাঁ পায়েই

news-image

স্পোর্টস ডেস্ক : মেসি গোল করছেন, করিয়েছেন…মেসিময় একটা রাত দেখার পর কী জবাব দেবেন পেলে? পেলে সেদিন বলেছিলেন, মেসি শুধু বাঁ পায়েই খেলতে পারেন। কিন্তু মেসি যে অন্য ধাতুর গড়া মানুষ। জানেন কীভাবে গোল করতে হয়। কীভাবে করাতে হয়। শনিবার রাতে পেলের কথার জবাবটা যে বাঁ পায়েই দিলেন মেসি! ম্যাচে দুর্দান্ত দুইটা হেড করেছেন। একটা হেড পোস্টে লেগে ফিরে আসে। আরেকটা এসপানিওলের গোলরক্ষক আটকে দেন। মেসির ডান পায়ের নেওয়া শটটিও আটকে দেন দিয়েগো লোপেজ।

নিজে দুই গোল করেছেন। বাকি দুই গোলেও রেখেছেন অবদান। এর চেয়ে ভালো জবাব আর কী হতে পারে?

ম্যাচের ১৭ মিনিটেই ২৭ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক থেকে যে গোল মেসি করলেন…এমন গোল তো মেসি হরহামেশাই করেন। এই ম্যাচেই দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে যে আরও একটা করে দেখালেন। লা লিগায় এসপানিওলের বিপক্ষে তিনটা হ্যাটট্রিক করেছেন মেসি। একই দলের বিপক্ষে নামের পাশে আরেকটা হ্যাটট্রিকের সম্ভাবনা তখন উঁকি দিচ্ছিল বৈকি!

মেসির প্রথম গোলের পরই গোল পেতে পারতেন লুইস সুয়ারেজ। পারলেন না নিজের ভুলেই। গোলপোস্টের কাছ থেকে নেওয়া সুয়ারেজের দুর্বল শট আটকাতে কোনো সমস্যা হয়নি এসপানিওল গোলরক্ষক দিয়েগো লোপেজের। মেসির এক গোলে যেন পোষাচ্ছিল না স্প্যানিশ জায়ান্টদের। স্বাগতিকদের গোলমুখে একের পর এক আক্রমণ আর মেসি-সুয়ারেজ-ডেম্বেলেদের শরীরী ভাষায় সেটাই প্রকাশ পাচ্ছিল।

ম্যাচের ২৬তম মিনিটে ফের বার্সেলোনার আর্জেন্টাইন গোলমেশিনের জাদু। মেসি ডি বক্সের সামান্য বাইরে পড়ে গিয়েও বলের নিয়ন্ত্রণ ছাড়লেন না। তাঁকে ঘিরে রাখা এসপানিওলের রক্ষণের খেলোয়াড়দের এক এক করে ফাঁকি দিলেন। ততক্ষণে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছেন ডেম্বেলে। সেটা যে মেসির নজর এড়ায়নি ভালোই জানা ছিল ফরাসি এই তরুণের। মেসির রক্ষণচেরা দুর্দান্ত এক পাস থেকে পাওয়া বল অসাধারণ গোল করেন ডেম্বেলে।

মিনিট দশেক পর আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। মেসির কাছ থেকে পাওয়া বলে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন উরুগুইয়ান এই স্ট্রাইকার। ৩৮তম মিনিটে গোলবঞ্চিত হন ভালভার্দের শিষ্যরা। প্রথমে রাকিটিচের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ডান পায়ে শট নেন মেসি। সেটা আটকে দেন লোপেজ। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে শেষ পর্যন্ত জালের দেখা পান সুয়ারেজ। ডেম্বেলের কাছ থেকে পাওয়া বলে গোল করেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে মেসির এক গোল ছাড়া আর গোল পায়নি বার্সেলোনা। তবে মেসিদের পাঁচ নম্বর গোলের হাত থেকে বঞ্চিত করেন এসপানিওলের গোলরক্ষক। বদলি হিসেবে নামা কুতিনহোর শট লোপেজের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে মাথা ছোঁয়ান মেসি। অল্পের জন্য রক্ষা পায় এসপানিওল।

ম্যাচের ৭২তম মিনিটে স্বাগতিক সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন দুয়ার্তে। কিন্তু ভার বেড়াজালে আটকে স্বাগতিকদের উদ্‌যাপনে ভাটা পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর