,

ফাইভ-জি স্মার্টফোন প্রদর্শন করলো শাওমি

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি সম্প্রতি ফাইভ-জি স্মার্টফোন প্রদর্শন করেছে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, চীনের একটি সম্মেলনে ফাইভ-জি প্রযুক্তির মি-ম্যাক্স-থ্রি স্মার্টফোন প্রদর্শন করে তারা।

এসময় ফাইভ-জি স্মার্টফোনের বিভিন্ন উপকারি দিক তুলে ধরা হয়। বিশেষ করে এই প্রযুক্তির ফোন দিয়ে কত দ্রুত ওয়েব ব্রাউজ করা যাবে এবং লাইভ সম্প্রচার করা যাবে তা বিস্তারিত তুলে ধরা হয় এখানে।

দ্য ভার্জ বলছে, ফাইভ-জি প্রযুক্তির মি-ম্যাক্স-থ্রিতে সর্বাধুনিক প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে যা প্রতি সেকেন্ডে ২ গিগা গতিতে ডাউনলোড করতে সক্ষম।

শাওমি এই প্রযুক্তির স্মার্টফোন নিয়ে কাজ করছে ২০১৬ সাল থেকে। ‘চায়না মোবাইল’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এটা নিয়ে কাজ করছে তারা। বিশ্বের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম বলছে, মি-ম্যাক্স-থ্রিই হতে যাচ্ছে শাওমির প্রথম ফাইভ-জি স্মার্টফোন।

আগামী বছরের শুরুর দিকে মি-ম্যাক্স-থ্রি ইউরোপের বাজারে ছাড়বে শাওমি। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ছাড়া হবে। বছরের শেষের দিকে ফাইভ-জি প্রযুক্তির আরও কয়েকটি শাওমি স্মার্টফোন বাজারে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফাইভ-জি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকে এমন ফোন বাজারে ছাড়বে তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর