,

জয়ার প্রযোজনায় ‘ফুড়ুৎ’

news-image

বিনোদন ডেস্ক : ‘দেবী’ ছবি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আবারও নতুন চলচ্চিত্র নির্মাণের কথা আগেই বলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটির প্রিমিয়ার শোতে একথা জানিয়েছিলেন তিনি।

গেলো ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেবী’। এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন জয়া। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেন অনম বিশ্বাস।

এদিকে ছবিটি মুক্তির ৫০দিন পূর্ণ হলো আজ শনিবার। এদিন নতুন ছবির ঘোষণা দিলেন প্রযোজক জয়া। তিনি জানিয়েছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে এবার নির্মিত হবে ‘ফুড়ুৎ’ নামের চলচ্চিত্র।

তিনি বলেন, ‘নতুন ছবির ঘোষণা দিয়েছি নতুন বছরকে সামনে রেখে। চমৎকার কিছু নিয়ে হাজির হতে চাই। শিগগিরই বিস্তারিত জানাবো।’

হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয় ‘দেবী’ ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অনম বিশ্বাস।

অন্যদিকে জয়া আহসানের প্রযোজনায় প্রথম ছবি এটি। ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন- মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর