,

অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন সরফরাজ!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে রেখেছেন র‌্যাংকিংয়ের এক নম্বরে। তবে টেস্টে সেরকম সাফল্য এনে দিতে পারেননি। দিন যত গড়িয়েছে, ততই ব্যর্থতার পাল্লা ভারি করেছেন। এর খেসারত গুনে ক্রিকেটের অভিজাত সংষ্করণে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন সরফরাজ আহমেদ!

সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এ নিয়ে ৪৯ বছর পর ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট সিরিজ হারল তারা। সবশেষ ১৯৬৯ সালে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছিল কিউইরা। ৯ বছর ধরে সন্ত্রাসকবলিত দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এখন সংযুক্ত আরব আমিরাতই তাদের ‘ঘরের মাঠ’। মূলত সেখানে চরম ভরাডুবির পর কাঠগড়ায় সরফরাজ। নেতৃত্ব থেকে তাকে হটাও রব উঠেছে চারদিকে।

পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সরফরাজ। সামনে দক্ষিণ আফ্রিকার সফর। সেই সফরে তাকে অধিনায়ক করেই টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে তার আগেই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সরফরাজ বলেন, দলের প্রয়োজনে যেটা করা দরকার, আমি করতে প্রস্তুত। প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দেব। আমার জন্যই যদি দল হারে, তা হলে তা নিয়ে ভাবব। আমার চেয়ে কেউ ভালো থাকলে, তার কাঁধেই দলের নেতৃত্বভার অর্পণ করা উচিত।

তবে এও ইঙ্গিত দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, এরকম সময় আসতেই পারে। এ পরিস্থিতি থেকে কিভাবে উতরানো যায়-তা নিয়েই সাধারণত একজন অধিনায়কের ভাবা উচিত। সামনে কঠিন সফর। এর আগে অন্যকিছু নিয়ে ভাবতে হলে সেটা কারও উপকারে আসবে বলে মনে হয় না। কর্তৃপক্ষ চাইলে নেতৃত্ব ছেড়ে দেব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর