,

আবাদি জমিতে সোলার পাওয়ার প্ল্যান্ট নয়, তিস্তার চরে মানববন্ধন

news-image

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার চরের বসতি এলাকায় আবাদি জমিতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন না করার দাবিতে মানববন্ধন করেছে চরবাসী। বুধবার বিকেলে আবাদি ওই জমিতে দাঁড়িয়ে নারী, পুরুষ, শিশুসহ মটুকপুর চরের বাসিন্দারা এই মানববন্ধন করে।

চরবাসী জানায়, কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর চরের ১ নম্বর সিট মৌজায় আবাদি জমির ৩৮ নম্বর দাগে ১১৩ একর জমি আছে। যেখানে আবাদ করে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ওই চরের পাঁচ শতাধিক পরিবার খেয়ে-পরে বেঁচে আছে। কিন্তু একটি চক্র সেবার নামে নিজের স্বার্থ হাসিলের জন্য সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়। বিষয়টি জানাজানি হলে চরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

মটুকপুর চরের বাসিন্দা ইফনুছ আলী, আজিজুল ইসলাম, আজেদা বেগম, রহিমা বেগম, ফজলু মিয়া, নবীয়ার রহমান ও তফিজার রহমান বলেন, আমরা জীবন মরণ সংগ্রাম করে চরের জমি চাষাবাদ করেই পরিবার নিয়ে বেঁচে আছি। ওই চক্র যে জায়গায় পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চাচ্ছে, তাতে ধান, সরিষা, গম, তামাক, আলুসহ বিভিন্ন ফসল আবাদ করে চরের মানুষ কোনোরকমে বেঁচে আছে। সেখানে সরকার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিলে পাঁচ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে।

বাপ-দাদার আমল থেকে প্রায় ৫০ বছর ধরে চরের অভাবি মানুষজন জমিগুলো আবাদ করে আসছে উল্লেখ করে চরবাসী জানায়, চরে বেশির ভাগ পরিবার নিজ উদ্যোগে সোলার স্থাপন করেছে। এ ছাড়া আগের তুলনায় চরে অনেক কাজ করছে সরকার ও জনপ্রতিনিধিরা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে চরবাসী জীবন গেলেও আবাদি জমিতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে দেবে না।

স্থানীয় ইউপি সদস্য রাশেদা বেগম ও আব্দুল বাতেন জানান, মটুকপর চরের মানুষের পাঁচ শতাধিক পরিবারের বেঁচে থাকার অবলম্বন ওই ১১৩ একর জমি। সেখানে পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হলে তাদের না খেয়ে মরতে হবে।

একই ধরনের কথা উল্লেখ করে কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হলে মটুকপুর চরের পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে। বাড়বে শিশুশ্রম-বাল্যবিয়ে। আর বাড়বে ওই চরের মানুষের দুর্ভোগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর