,

বিএনপির মনোনয়ন কার্যক্রম বন্ধ

news-image

নিউজ ডেস্ক : মনোনয়নবঞ্চিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকদের হামলার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে হামলা চালানোর পর মাইকে ঘোষণা দিয়ে এ মনোনয়ন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

তবে কখন আবার এ কার্যক্রম শুরু হতে পারে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না নেতারা। ফলে যারা চূড়ান্ত মনোনয়ন নিতে পারেননি, তারা বেকায়দায় পড়েছেন।

কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর থেকে ভেতরেই অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। সঙ্গে কার্যালয়ের ভেতরে আটকা পড়েছেন গণমাধ্যম কর্মীরাও।

চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত এহসানুল হক মিলনের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছেন। উচ্ছৃঙ্খল এসব কর্মীদের হামলা-ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের কারণে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ভাঙচুরের পর এখন এর সামনে বিক্ষোভ করছেন বঞ্চিত এ প্রার্থীর সমর্থকরা। তাছাড়া যেকোনো সময়আবার কার্যালয়ে হামলা হতে পারে।

মিলনের সমর্থকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। তারা বিএনপির শীর্ষ নেতাকর্মীকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে এহসানুল হক মিলনকে মনোনয়ন না দিলে অবাঞ্ছিত করারও হুমকি দিচ্ছেন।

অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কার্যালয় থেকে বের হলে অসদাচরণ করেন মিলনের সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর