,

আপিলেও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনীত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন আপিলে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের করা আপিলের শুনানি করে তিনটি মনোনয়নই বাতিল করে দেয় ইসি।

ফলে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়াটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। তবে ইসির এই সিদ্ধান্তের ওপর উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

শনিবার সেই আপিল আবেদনের ওপর নির্বাচন কমিশনের আপিল বিভাগে শুনানির দিন ধার্য ছিল। প্রাথমিক শুনানি শেষে বিকালে আদেশ দেয়া জন্য পেন্ডিং রেখেছিল ইসি।

মনোনয়নপত্র বাতিলের আদেশে রিটার্নিং কর্মকর্তা বলেন, ১২/১-এর ‘ঘ’ অনুসারে মনোনয়নপত্র বাতিল করেছেন। সেখানে যেসব সেকশন রয়েছে সেসব কানেকটেড নির্বাচনী আচরণ-সংক্রান্ত।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ছাড়াও কায়সার কামাল, নওশাদ জমির, মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে উপস্থিত ছিলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর