,

১২ ঘণ্টা সময় দিয়ে তালা খুলে দিলেন মিলন সমর্থকেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রার্থী পরিবর্তনের জন্য ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের অনুসারী নেতা-কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের ফটকের তালা খুলে দিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে নেতা-কর্মীরা তালা খুলে দেন। পৌনে একটা থেকে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন তাঁরা। একপর্যায়ে তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভরত কর্মীদের মধ্যে চাঁদপুরের কচুয়া থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ছিলেন। তাঁদের অভিযোগ, এহসানুল হক মিলনের জায়গায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন দেওয়া কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনকে এলাকায় কেউ চেনেন না। সারা জীবন তিনি মালয়েশিয়ায় ছিলেন। অন্যদিকে এহসানুল হক মিলন পাঁচ বছর দেশের বাইরে থাকলেও তাঁর সঙ্গে এলাকার মানুষের নিয়মিত যোগাযোগ ছিল। এখনো তিনি জেলে আছেন, তাঁর ত্যাগকে মূল্যায়ন করা হয়নি।

বেলা দুইটার দিকে উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী প্রথম আলোকে বলেন, কচুয়ার আসনটি পুনরুদ্ধার করতে মিলনের কোনো বিকল্প নেই বলে তাঁরা মনে করেন।

এর কিছুক্ষণ পরই নেতা-কর্মীরা তালা খুলে চলে যান। এ ব্যাপারে চাদপুর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা ১২ ঘণ্টার মধ্যে কচুয়া আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার কথা বলেছি। নইলে পল্টন কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তালা দেওয়া হবে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর