,

নাসিরনগর উপজেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : একাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় আওয়ামলীগের প্রধান নিবার্চনী কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশেষ কর্মী সভা উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ,এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ ও প্রভাষক নির্মল চৌধুরী প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামীলীগের নৌকা প্রতিককে বিজয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় উপজেলা ও ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর