,

টক শো চলাকালীন উপস্থাপককে লক্ষ্য করে আগুনের গোলা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : টিভিতে লাইভ টক শো চলাকালীন উপস্থাপকের ওপর আগুনের গোলা ছুঁড়ে মারলো দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিওতে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ঘটনার সময় পাকিস্তানের উগ্রপন্থা নিয়েই আলোচনা চলছিল লাইভ সম্প্রচারে। প্যানেলে থাকা এক ব্যক্তির সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন উপস্থাপক। তখনই ঘটে ওই ঘটনা। উপস্থাপকের উদ্দেশে উড়ে এল আগুনের গোলা।

ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই ভয়ঙ্কর ওই হামলায় কার্যত অসহায় হয়ে যায় সঞ্চালকের মুখ। তিনি তড়িঘড়ি তার আসন থেকে উঠে পড়েন। এর পর দ্রুত ক্যামেরার আড়ালে চলে যান।

এ ঘটনায় কেউ আহত হননি বলে প্রতিবেদনে আরও জানানো হয়েছে। তবে স্টুডিওর এ ভয়াবহ হামলা ঠিক কারা চালিয়েছে, বা ঘটনার পরে ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি এখনও।

ঘটনার একটি ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। এদিকে পাকিস্তানের সংসদ নির্বাচনের আগ থেকেই দেশটির মিডিয়ায় ক্ষমতাসীনদের অধীনে কাজ করছে। সরকার বিরোধী কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশের দায়ে ইতিমধ্যেই কয়েকবার দেশটির সংবাদমাধ্যম ‘ডন’ বন্ধ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর