,

‘আমাকে ধর্ষণ করেছে’, রাস্তায় কেঁদে কেঁদে বলছিলেন তরুণী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সড়কে হঠাৎ এক তরুণীর আবির্ভাব হলো। লাল রঙের ছোট স্কার্ট ও সাদা রঙের টপস পরা তরুণীকে কিছুক্ষণের মধ্যেই অনেকে ঘিরে ধরলেন। নারী-পুরুষ সবাই তরুণীকে প্রশ্ন করতে শুরু করলেন। আর কেঁদে কেঁদে ওই তরুণী বললেন, ‘আমাকে ধর্ষণ করেছে।’

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, লেবানিসের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ধর্ষিতাকে সাহায্য না করে পথচারীরা নানা ধরনের প্রশ্ন করছেন। ‘‌শেম অন হু’‌ নামের ওই ভিডিওটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে। ভিডিওতে মানাল নামের এক তরুণী ধর্ষিতার ভূমিকায় অভিনয় করেছেন। ভিডিওটি মিথ্যা হলেও বাস্তব সত্যটা সকলের সামনে তুলে ধরতে সফল হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের ছোট স্কার্ট ও সাদা রঙের টপ পরে মানাল যখন সাহায্য চাইছেন, তখন পথচারী নারী-পুরুষ তাকে জিজ্ঞাসা করছেন ‘‌আপনি কি মদ্যপ’‌ বা ‘‌আপনি কি মাদক খেয়েছেন’‌। কোনো কোনো নারী ধর্ষণের বিষয়টি জানার পর ওই তরুণীকে বলছেন, ‘‌প্রকাশ্যে ধর্ষণের কথা জোরে জোরে বলবেন না।’‌ অনেকে বলছেন, ‘‌কেউ হয়ত শারীরিক সম্পর্ক করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে গিয়েছে।’‌ এত প্রশ্নের পরও একজনও সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ আক্রান্তের পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন। আবাদ নামে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের এই ভিডিওর মাধ্যমে বাস্তবকে সকলের সামনে এনেছেন। আবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের রূপ তুলে ধরতেই এই ভিডিও। ধর্ষিতার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তা দেখিয়েছে তারা। এবার হয়ত সমাজ কিছুটা হলেও বদলাবে।

https://youtu.be/ORhYTGsSxmE

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর