,

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা মঞ্জুর হোসেন

news-image

বিনোদন প্রতিবেদক : প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মঞ্জুর হোসেন আর নেই (৮১)। গতকাল শুক্রবার (০৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার রাজধানীর বনানীতে ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এই প্রতিবেদককে মঞ্জুর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মঞ্জুর হোসেন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করেছেন।’

‘তিনি মিরপুরের বাসিন্দা ছিলেন। সেখানে শুক্রবার সন্ধ্যায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার এক ছেলে দেশের বাইরে থাকেন। তিনি শনিবার দেশের আসবেন। এরপর মঞ্জুর হোসেনকে কোথায় দাফন করা হবে সে বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। তাই রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে’, যোগ করেন তিনি।

মঞ্জুর হোসেন জন্ম ১৯৩৭ সালে। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি ‘হারানো দিন’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চন মালা’, ‘ছোট ‘নয়ন তারা’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘রূপবান’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর