মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাই প্রোফাইল প্রার্থীদের ‘ভাগ্য’ নির্ধারণ আজ

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা হারানো নেতাদের মধ্যে আজ শনিবার (০৮ ডিসেম্বর) হাই প্রোফাইল নেতাদের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

৫৪৩টি আপিল আবেদনের মধ্যে বৃহস্পতি ও শুক্রবার (৬ ও ৭ ডিসেম্বর) মোট ৩১০টির শুনানি হয়েছে। শনিবার ২৩৩ আবেদনের শুনানি করবে হবে। এক্ষেত্রে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদাকে নিয়ে শুনানি করবে ইসি।

এদের মধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া, ও বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন।

অন্যদিকে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করেছে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন সাব্বির আহম্মেদ নামে প্রগতিশীল গণতান্ত্রিক দলের এক প্রার্থী।

গত দুই ডিসেম্বর খালেদা জিয়ার মনোনয়নপত্র মামলায় দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে এবং কাদের সিদ্দিকীকে ঋণ খেলাপের কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আর স্বতন্ত্র বা দলীয় প্রার্থী কোনো কিছুই উল্লেখ না করার কারণ দেখিয়ে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আ’লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র ৪৯৮টি।

দু’দিনে ৩১০টি আপিল আবেদনের শুনানিতে মোট ১৫৮ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে বিএনপির ৫৯জন ও আওয়ামী লীগের দু’জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।

৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

প্রথম দিন বুধবার ১৬০ জনের শুনানিতে ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে বিএনপির ৩৮ জন। ৭৬ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। ৪ জনের আবেদন স্থগিত রয়েছে। আজ শনিবার শুনানি শেষ হবে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ