,

ফখরুলকে গালি, দরজায় লাথি মেরে ক্ষোভ ডাবলুর

news-image

নিউজ ডেস্ক : বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সেজ ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলু মনোনয়ন না পেয়ে দরজায় লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

কয়েকজন সমর্থক নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দরজার লাথি ও ঘুষি মারেন। ক্ষুব্ধ হয়ে গালি দেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ডাবলুর আসন ছিল মানিকগঞ্জ-১, যেখানে মনোনয়ন পেয়েছেন এস এ কবির জিন্নাহ।

ডাবলুর অভিযোগ, দলকে মূল্যায়ন না করে টাকার বিনিময়ে জিন্নাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জিন্নাহ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের আপন মামাতো ভাই। তিনি ১/১১’র সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন।

তাই তাকে মনোনয়ন দিলে কোনো নেতাকে অফিস থেকে বের হতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর