সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে যাননি শাহরুখ, হতাশ প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। দিল্লিতে তাঁদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেছে। এবার দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইয়ে। দেড় বছর প্রেমের পর চলতি মাসের শুরুতে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে করেন এ যুগল।

দুই সংস্কৃতির মেলবন্ধন ছিল প্রিয়াঙ্কার বিয়েতে। আলাদা দুটো অনুষ্ঠানের আয়োজন করেন প্রিয়াঙ্কা-নিক যুগল। উমেদ ভবন প্রাসাদে ১ ডিসেম্বর রাতে খ্রিস্টান রীতিতে বিয়ে করেন তাঁরা। ২ ডিসেম্বর সনাতন রীতিতে সাতপাকে বাঁধা পড়েন ৩৬ বছরের প্রিয়াঙ্কা ও ২৬ বছরের নিক। টানা পাঁচ দিন ধরে চলে তাঁর রাজকীয় বিয়ের আয়োজন।

খ্রিস্টান রীতিতে বিয়ের দিন প্রিয়াঙ্কা ও নিক দুজনই রালফ লরেনের পোশাক পরেন। নিকের বাবা পল কেভিন জোনাস এ সময় উপস্থিত ছিলেন।

দিল্লিতে আয়োজিত প্রথম বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নববিবাহিত যুগলকে তিনি গোলাপ উপহার দিয়ে শুভকামনা জানান। প্রিয়াঙ্কার বিয়েতে উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। যা হোক, রাজকীয় বিয়ের আয়োজনে বলিউড তারকাদের দেখা না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। অথচ আগে থেকে গুঞ্জন ছিল, অনেক তারকাকেই দেখা যাবে উমেদ ভবন প্রাসাদে।

শোনা যাচ্ছে, আলিয়া ভাট, রণবীর কাপুর, সালমান খান, এমনকি শাহরুখ খানের জন্যও উমেদ ভবন প্রাসাদে কক্ষ ‘বুকড’ করে রেখেছিলেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বিয়ের দিন কারো দেখা মেলেনি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। টানা ২০ ঘণ্টা শুটিং করেছিলেন তাঁরা। অন্যদিকে শাহরুখ খান ও সালমান খানও তাঁদের প্রতিশ্রুত কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে সালমানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর পুত্র ছোট্ট আহিল প্রিয়াঙ্কার বিয়েতে উপস্থিত ছিলেন।

ভারতের দৈনিক ভাস্করের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, বিয়েতে শাহরুখের অনুপস্থিতি প্রিয়াঙ্কা চোপড়াকে হতাশ ও আহত করেছে। এর অন্যতম কারণ হতে পারে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন শাহরুখ। গত মাসের মাঝামাঝি ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপবীর।

আর কিছুদিন পরেই মুম্বাইয়ে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুবান্ধব ও সহকর্মীদের জন্য বিশেষ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন প্রিয়াঙ্কা ও নিক। শাহরুখ সেই পার্টিতে হাজির হন কি না, সেটা দেখার অপেক্ষায় আছেন প্রিয়াঙ্কা-ভক্তরা।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর