,

রংপুরে বিএনপির প্রার্থী রিটা রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

news-image

রংপুর প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা। রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা।

শুক্রবার রাতে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে মহানগর বিএনপি এ ঘোষণা দিয়েছে।

এ সময় মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বলেন, রংপুর জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন সংকটে আন্দোলন করে আসছে। এখানকার নেতাকর্মীরা তাকেই নির্বাচনের জন্য যোগ্য মনে করে যিনি জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের কাছে সর্বাধিক পরিচিত। যিনি বিএনপির বিভিন্ন সংকটে রংপুরের সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিযুক্ত করেছেন। এখানকার নেতাকর্মীরা অপরিচিত কোনো মুখকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মেনে নেবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে। তা নাহলে আমরা নতুন করে কর্মসূচি দিয়ে বাধ্য হব।

নগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, শুধু এটি নির্বাচন নয় একটি আন্দোলনও বটে। সুতরাং পরীক্ষিত নেতৃত্বকেই মনোনয়ন দিতে হবে। আজকে যে সিদ্ধান্ত জানতে পেরেছি তাতে আমরা ক্ষুব্ধ, বিস্মিত, লজ্জিত। একটি বিভাগীয় শহরের হেডকোয়ার্টারে বিএনপির মহানগর সভাপতিকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করি। আমরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি।

এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি সহিদুল আলম বুলবুল, সহ-সভাপতি কাওছার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালম, সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সাহিদা রহমান জোসনা, সাবেক মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সভাপতি সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী রংপুর-৩ আসনে রিটা রহমান ও রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকারের নাম ঘোষণা করা হয়। এর পরপরই কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে রংপুর মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলন করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর