,

কেন বিয়ে করছেন না কাজল?

news-image

বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন ইতোমধ্যেই। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন কাজল আগারওয়াল। ইনস্টাগ্রামে এই তারকার ফলোয়ারের সংখ্যাও প্রায় এক কোটি।এই অভিনেত্রী এবার জানালেন, চলতি বছরই তার বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এবছর আর বিয়ে করা হবে না। কেন বিয়ে করছেন না কাজল? এই তারকা বলেন, ‘ব্যস্ততার জন্য এবছর বিয়ের আসরে বসতে চাইছেন না তিনি। তার হাতে রয়েছে নতুন ছবির কাজ। সঙ্গে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যস্ততা।এবার তিনি ‘ইন্ডিয়ান ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কমল হাসানের সঙ্গে। সেই ছবির পরিচালক শঙ্কর। ছবিটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। ছবিটিকে ঘিরে নিজেকে প্রস্তুত করছেন কাজল।দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী এরই মধ্যে ঝুলিতে নিয়েছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৫ সালে মুক্তি পায় কাজল অভিনীত তেলুগু অ্যাকশন ছবি ‘টেম্পার’। বড় বাজেটের এই ছবিটি সুপারহিট হয়।

দক্ষিণী ছবি ছাড়াও বলিউডে বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তার গয়নার বুটিক হাউজ রয়েছে।২০০৪ সালে বিবেক ওবেরয়-ঐশ্বরিয়া অভিনীত ‘কিউ হো গ্যায়া না’ ছবিতে তিনি কাজ করেছেন। তাকে দেখা গিয়েছে রণদীপ হুডার সঙ্গে ‘দো লবজো কি কাহানি’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর