,

ধামরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার কেলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের আশুলিয়া থানার সিন্ধুরিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃদুল হোসেন, একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মানিক হোসেন ও মোমিন সিকদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী আবু কাউসার হোসেন হৃদয়। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহত হৃদয়ের দাদা আব্দুল বাছেদ জানান, মোটরসাইকেল মেরামত করার কথা বলে বিকেল ৩টার দিকে তিন বন্ধু মিলে বাড়ি থেকে বের হয়। তবে তারা কোথায় যাবে তা বলে যায়নি।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো জ-১১-৩০৯০) সঙ্গে সাভারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি তিন আরোহীসহ মোটরসাইকেলটিকে প্রায় ৫০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস জয়পুরা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের তিনজন আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর