,

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

news-image

নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।শুক্রবার বেলা ১১টায় জেলার শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহসড়কের সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন, জেলার শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫০) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।

পুলিশ জানায়, বেলা ১১ টায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত হয় অন্তত ২২ জন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত আহত বাসের যাত্রী আবু সুলেমান বলেন, আমরা বাসের সামনে বসা ছিলাম। হঠাৎ দেখি আরেকটা বাস আমাদের গাড়ির উপর উঠিয়ে দিচ্ছে। আমি তাৎক্ষণিক লাফ দিয়ে বাসের পেছনে চলে আসি। এরই মধ্যে বিকট শব্দ। ঘটনাস্থলেই দু’জন মারা যায়। অনেক লোক আহত হয়। পরে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।নিহত চালক আনোয়ার হোসেনের বোন পলি আক্তার বলেন, সকালে ভাই গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। পরে খবর পাই গাড়ি এক্সিডেন্ট হয়েছে। এসে দেখি আমার ভাই আর নেই।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক দুটি বাস জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর