,

বিজয় দিবস ভাতা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

news-image

প্রথমবারের মতো এবার ‘বিজয় দিবস ভাতা’পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। ৫ হাজার টাকা হারে এক লাখ ১৯ হাজার ৯৪৬ জন জীবিত মুক্তিযোদ্ধা এ ভাতা পাবেন।সম্প্রতি ‘বিজয় দিবস ভাতা’বাবদ ৫৯ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকরা এখন মুক্তিযোদ্ধাদের মধ্যে এ ভাতা বিতরণ করবেন।

এর আগে গত ৭ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা দেয়ার কথা জানান।মঞ্জুরি জ্ঞাপন চিঠিতে বলা হয়েছে, বিজয় দিবস ভাতা পরিশোধে সব আর্থিক বিধি-বিধান ও সরকারি নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থ ব্যযে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। মুক্তিযোদ্ধাদের অনুকূলে মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।

সব জেলা প্রশাসক বিজয় দিবস ভাতা দেয়ার ক্ষেত্রে জীবিত মুক্তিযোদ্ধার বিষয়টি নিশ্চিত হয়ে এ ভাতা দেবেন। কোনো অবস্থায় মৃত মুক্তিযোদ্ধা বা তার পরিবার/নির্ভরশীলদের বিজয় দিবস ভাতা দেয়ার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।বর্তমানে জীবিত ও মৃত মিলিয়ে প্রায় ২ লাখ মুক্তিযোদ্ধা ১০ হাজার টাকা হারে মাসিক ভাতা পাচ্ছেন। এর বাইরে দুই ঈদে দুটি বোনাস পাচ্ছেন। প্রতিটি বোনাসের পরিমাণ এক মাসের ভাতার পরিমাণ। একই সঙ্গে ২ হাজার টাকা হারে নববর্ষ ভাতাও পাচ্ছেন মুক্তিযোদ্ধারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর