মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৬ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

news-image

রাজপথের বিরোধী দল বিএনপি ২০৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ মো. জাহিদুর রহমান, দিনাজপুর-২ মো. সাদিক নিয়াজ, দিনাজপুর-৪ মো. আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজাউল হক, নীলফামারী-১ রফিকুল ইসলাম, লালমনিরহাট-১ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ রুকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ আসাদুল হাবীব দুলু।

রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ রিটা রহমান, রংপুর-৪ মো. ইমদাদুল হক, রংপুর-৬ মো. তাইফুল ইসলাম টিপু, কুড়িগ্রাম-১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-৩ তাজবিরুল ইসলাম, কুড়িগ্রাম-৪ মো. আজীজুর রহমান, গাইবান্ধা-৪ ফারুক কবির আহমেদ, গাইবান্ধা-৫ ফারুখ আলম সরকার।

জয়পুরহাট-১ ফজরুল রহমান, জয়পুরহাট-২ এইএম খলিলুর রহমান, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ মোশাররফ হোসেন, বগুড়া-৫ গোলাম মো. সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-১ মো. শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. আমিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. হারুন-অর রশিদ।

নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪ মো. শামছুল আলম প্রামানিক, নওগাঁ-৫ মো. জাহিদুল ইসলাম ভলু, নওগাঁ-৬ আলমগীর কবির।

রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মো. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ মো. আবু হেনা, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।

নাটোর-১ কামরুন নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসমিন, নাটোর-৩ দাউদ আল মাহমুদ, নাটোর-৪ আবদুল আজীজ।

সিরাজগঞ্জ-১ রুমানা মোর্শেদ কনক চাঁপা, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ কমরুদ্দিন এয়াহিয়া খান মজলিস, পাবনা-২ একেএম সেলিম রেজা হাবীব, পাবনা-৩ কেএম আমিরুল ইসলাম, পাবনা-৪ হাবীবুর রহমান হাবীব।

মেহেরপুর-১ মাসুদ অরুন, মেহেরপুর-২ জাবেদ মামুন, কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৩ মো. জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ মেহেদী হাসান রুমি।চুয়াডাঙ্গা-১ মো. শহিদুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান।ঝিনাইদহ-২ আবদুল মজিদ, ঝিনাইদহ-৪ মো. সাইফুল ইসলাম ফিরোজ।

ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৫ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১০ আব্দুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ফেনী-২ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ফেনী-৩ মোহাম্মদ আকবর হোসেন, খাগড়াছড়িতে শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, রাঙ্গামাটিতে মনি স্বপন দেওয়ান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।’এ সময় তিনি জানান, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর নাম আগামীকাল শনিবার ঘোষণা করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক