,

সমুদ্রে মার্কিন বিমান : পাইলট নিহত, নিখোঁজ ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ-আকাশে জ্বালানি ভরার সময়ে জাপানের সমুদ্রে মার্কিন সামরিক বাহিনীর দুটি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে এক পাইলটের। জীবিত উদ্ধার করা হয়েছে আরেক পাইলটকে। তবে এ দুর্ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তাকেশি আইওয়ায়া গণমাধ্যমকে এসব কথা জানিয়ে আরো বলেন, নিখোঁজদের সন্ধানে যৌথ তল্লাশি শুরু করেছে জাপান ও আমেরিকার বাহিনী।

জানা গেছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে দক্ষিণ-পশ্চিম জাপান উপকূলের মুরোতো অন্তরীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উড়ন্ত অবস্থায় ট্যাঙ্কার-বিমান কে সি-১৩০ থেকে জ্বালানি ভরার কথা ছিল একটি এফএ/১৮ যুদ্ধবিমানের। সেই সময়ে দুইটি বিমানই একসঙ্গে সমুদ্রে ভেঙে পড়ে। কী ভাবে দুইটি বিমানই ভেঙে পড়ল, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি কোনও দেশই।

তবে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মাঝ আকাশে সম্ভবত মুখোমুখি চলে এসেছিল বিমান দুইটি। বিমান দুইটির ধ্বংসস্তূপ খুঁজে বের করতে প্রথমে একটি হেলিকপ্টার পাঠানো হলেও ঘন কুয়াশা আর বৃষ্টির জন্য কিছুই করা যায়নি বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

সূত্র আরো জানায়, নিখোঁজ সেনাদের খোঁজে নেমেছে মোট নয়টি বিমান এবং তিনটি জাহাজ। এফএ/১৮ যুদ্ধ বিমানটির দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক পাইলটকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগেও জাপানে এই ধরনের রুটিন মহড়ায় দুর্ঘটনা ঘটেছে। গত নভেম্বরেই একটি মার্কিন যুদ্ধবিমান দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপে ভেঙে পড়েছিল। তবে তার দুই যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর