,

ভিকারুননিসায় তিন দিন পর আজ পরীক্ষা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিন পর আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কলেজ ক্যাম্পাসের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে টানা তিন দিনের আন্দোলনে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। দাবি পূরণের আশ্বাসে গতকাল বৃহস্পতিবার আন্দোলন স্থগিত করে ছাত্রী ও অভিভাবকেরা।

আন্দোলন চলার মধ্যে গতকাল ছাত্রীদের সঙ্গে শিক্ষকেরা আলোচনায় বসেন। আলোচনা শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে ছাত্রীদের পক্ষ থেকে আন্দোলন বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়, তারা শুক্রবার থেকে পরীক্ষায় অংশ নেবে। ক্লাসেও ফিরবে।

পরীক্ষায় অংশ নিতে আজ ছাত্রীদের বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসতে দেখা যায়। তাদের এগিয়ে দিতে অভিভাবকেরাও আসেন।

বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হয়।

গত সোমবার শান্তিনগরের বাসায় অরিত্রী আত্মহত্যা করে। অভিযোগ ওঠে, অরিত্রী ও তার বাবা-মায়ের সঙ্গে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাখাপ্রধান ও শ্রেণিশিক্ষক নির্দয় আচরণ করেন—এ কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যা করে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও এ কথা বলা হয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

অরিত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার মামলার আসামি অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। আগের দিন বুধবার রাতে হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার। এই তিনজনের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বন্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর