,

মহাজোটে শরিকেরা কে কত আসন পাচ্ছে?

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টন সম্পন্ন করেছে জোটের বড় দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজেদের জন্য ২৪০টি আসন রেখেছে। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে ব্রিফিং করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের জানান, বাকি ৬০টি আসনের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ৫ টি, জাসদ (ইনু) ৩ টি, জাসদ (আম্বিয়া) ১ টি, তরিকত ফেডারেশন ২ টি, জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেওয়া হয়েছে। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ।

এর বাইরে মহাজোটের শরিক যুক্তফ্রন্টকে ৩টি আসন দেওয়া হয়েছে। বাকি যে ২-৪টি আসন এখনো অমীমাংসিত আছে, আজ রাতেই এর সমাধান হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ২৪০টি আসনে তাদের প্রার্থী রেখেছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। শরিক দলগুলো যদি মনে করে তাদের নিজস্ব প্রতীক নিয়ে অন্যান্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে তারা তা করতে পারবেন। আজ রাতেই ৩০০ আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেওয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।

আজ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলটির চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), শফিকুল ইসলাম (চাঁদপুর-৪), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), আ. স. ম ফিরোজ (পটুয়াখালী-২), শিরিন শারমীনকে (রংপুর-৬) মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর