,

শক্ত প্রতিদ্বন্দ্বী নিয়ে কী ভাবছেন লিটন?

news-image

স্পোর্টস ডেস্ক : ওপেনিং জুটিতে তামিম ইকবালের পারফেক্ট সঙ্গী খুঁজতে অনেকদিন ধরেই গলদঘর্ম হয়ে পড়েছে বিসিবির নির্বাচকেরা। সৌম্য সরকার-ইমরুল কায়েস-লিটন দাস তিনজন আছেন সেই তালিকায়। জিম্বাবুয়ে সিরিজে দুই সেঞ্চুরি করে নিজেকে জানান দিয়েছেন ইমরুল। প্রস্তুতি ম্যাচ আর জিম্বাবুয়ে সিরিজ মিলিয়ে টানা তিন সেঞ্চুরি করে আরও বড় দাবিদার সৌম্য সরকার। লিটন দাসের জায়গাটা একটু হলেও তো টলে গেছে। এই পরিস্থিতিতে কী ভাবছেন মারকুটে এই ব্যাটসম্যান?

দুই সতীর্থের সঙ্গে এই প্রতিযোগিতা ইতিবাচকভাবেই নিচ্ছেন লিটন। আজ মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, আমাদের জন্য এটি অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।’

বাংলাদেশের সবশেষ ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন। তবে আগের ম্যাচেই করেছিলেন ৭৭ বলে ৮৩। তার এক ম্যাচ আগে এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১১৭ বলে ১২১ রানের অসাধারণ এক ইনিংস। তিনি আরও বলেন, ‘এখন যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে পারে। যারা খেলে, তাদের চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে। এটা ভালো ব্যাপার। আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেটি চেষ্টা করব।’

একাদশে সুযোগ পেলে ওপেনিং পজিশনটাই পছন্দ লিটনের। তবে দলের প্রয়োজনে অন্য পজিশনেও খেলতে রাজী তিনি, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার (পজিশন)। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি কমফরটেবল। তবে তেমন কোনো চাপ নেই। ক্রিকেট খেলি তো সবসময় পারফর্ম করার জন্যই। যে কোনো অবস্থায় পারফর্ম করার চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী