,

সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ আহমেদ সাদমান নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে সিডনির ওয়্যারউইক ফার্মের হিউম হাইওয়েতে এ মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছালে গুরুতর আহত অবস্থায় সাদমানকে সিডনির লিভারপুল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার আগেই মারা যান তিনি।

তবে দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত কাজ চলেছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ।

সাদমানের ঘনিষ্ট বন্ধু শাহ আবদুল মতিন বলেন, ‌‘সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনার ওপর স্নাতক করছিলেন সাদমান। তিন সন্তানের মধ্য বড় ছিলেন সাদমান আহমেদ। তিনি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতেন। এই মোটরসাইকেল ওর প্রাণ নিয়ে নিল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর