,

সমাবেশ স্থগিত, ঐক্যফ্রন্টের ইশতেহার ১৭ ডিসেম্বর

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বরের পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাদীন জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে আগামী ১৭ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইশতেহার দেয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। আপাতত সেটি করা হচ্ছে না। তবে ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্ট কাঙ্ক্ষিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জানান, পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।

জানা গেছে, মূলত আসন বণ্টন ও নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করতেই বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। বিকেল ৫টায় ড. কামালের চেম্বারে এ বৈঠক শুরু হয়। রাত পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ঐক্যফ্রন্টের করণীয় বিষয়ে আলোচনা হয়।

ড. কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মো. মনসুর আহম্মেদ, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর