,

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যুরো সদস্য নির্বাচিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ আগামী দুই বছরের(২০১৯-২০) জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের(আইসিসি) ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছে।

নেদারল্যান্ডসের হেগ শহরে বুধবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রগুলোর ১৭তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্যুরো সদস্য নির্বাচিত হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও ফিলিস্তিন ব্যুরোর প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছে বাসস।

২০১০ সালে আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরো সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে। ১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ব্যুরোকে আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে মনে করা হয়।

সাধারণত আইসিসির বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এই ব্যুরো। এই অধিবেশনে আগামী ১২ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর