,

ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা শুক্রবার

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায়। রাজধানীর আরামবাগে গণফোরাম অফিসে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিন বিকেল ৫টায় গণফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। যদিও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর