,

‘নির্বাচনে কালো টাকা ধরতে মাঠে নেমেছে দুদকের ইন্টেলিজেন্সি টিম’

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনে কালো টাকা ব্যবহার হোক, তা আমরা কেউই চাই না বলে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যেই কমিশনটির ইন্টেলিজেন্সি টিম বিশেষ নির্দেশনা নিয়ে মাঠে নেমেছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক সরকারের কাছে বেশ কিছু সুপারিশ পাঠিয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ফ্ল্যাট এবং প্লটেও কালো টাকা চলে যাচ্ছে। এ বিষয়টি দুদক অবহিত। কালো টাকা যদি বিনিয়োগ হতো, তাহলে দেশের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারতো। তিনি বলেন, মাথায় পচন ধরলে শরীর বাঁচানো কঠিন বা সে চেষ্টা বৃথা। তাই রাজনৈতিক স্পষ্টতা, জবাবদিহিতা, কমিটমেন্ট, দূরদর্শিতা ও সততা না থাকলে দেশ থেকে দুর্নীতি দূর করা কঠিন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর