মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়বিচার হলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন: মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল করলেও আপিলে বিএনপির অধিকাংশ প্রার্থী ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ন্যায় বিচার হলে খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।’ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থীদের চূড়ান্ত তালিকা কবে ঘোষণা হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আজ সন্ধ্যায় আংশিক তালিকা ঘোষণা করা হবে। রাত ৮ টার পর থেকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’

‘বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি তার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। কারণ তিনি সবসময় অবান্তর কথা বলেন। কাদের সাহেব এর আগে বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮ শ প্রার্থী দিয়েছি। এখন তিনি বলছেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীত-সন্ত্রস্ত বলেই এমন কথা বলছেন।’

আপিলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রতি ন্যায়বিচার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রিটার্নিং অফিসাররা বিএনপির অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজ আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে বলে অভিযোগ বিএনপি মহসাচিব বলেন, ‘আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার।’ গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক