বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ২ কৃষককে গুলি করে হত্যা

news-image

নিহতরা হলেন ও গ্রামের সাদেক মোল্লার ছেলে ইমান আলী (৩৫) ও ফহম উদ্দিনের ছেলে রুকু মোল্লা (৩২)।ওসি আলমগীর বলেন, কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন ও কান্দুরী গ্রামের ওলিয়ার মোল্লর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।“সকালে ওলিয়ার মোল্লার লোকজন নিজেদের জমিতে আমন ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধলে গুলিতে দুইজন নিহত হন।”এছাড়া গুলিতে পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওলিয়ার মোল্লার ছেলে মিজবাহ উদ্দিন সজল বলেন, গুলিতে তাদের পক্ষের পাঁচজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওসি আলমগীর বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু