,

সেই জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়ন বাতিল

news-image

নিউজ ডেস্ক : আদালতের আদেশের পর মনোনয়নপত্র গ্রহণ করা রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপি প্রার্থী সেই জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবারর সকাল সাড়ে ১০টার দিকে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পদত্যাগ গ্রহণের কাগজ না আসা এবং হলফনামায় দুটি মামলার তথ্য উল্লেখ না করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটানিং কর্মকর্তা জানান।

তবে যাচাই-বাছাইয়ের সময় তাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন গোলাম রাব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী। তিনি বলেন, যে মামলার কথা বলা হয়েছে সেই দুটি মামলায় গোলাম রাব্বানীর নাম নেই। কিন্তু আমরা তথ্য দিতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কোনো কথা শোনেননি। তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান এই আইনজীবী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর