,

রনির মনোনয়ন বৈধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

হলফনামায় স্বাক্ষর না থাকায় গত ২ ডিসেম্বর গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা। পরদিন সশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে আপিল করেন আওয়ামী লীগের থেকে বিএনপিতে যোগ দেয়া সাবেক এ সাংসদ।

গত ২৬ নভেম্বর হঠাৎ করেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে গোলাম মওলা রনি দলটিতে যোগদান করেন। পরে পটুয়াখালী-৩ আসন থেকে তাকে দলীয় মনোনয়নের চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন রনিসহ ৫৪৩ জন। আজ থেকে শুরু হয়েছে তাদের আপিল শুনানি। ৮ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ টানা তিনদিনে এসব আপিল আবেদন শুনানি নিষ্পত্তি করবে ইসি।

গত ২৮ নভেম্বরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর