,

বগুড়া-৭ : খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর আপিল মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় জানিয়ে দেওয়া হয়।

এর আগে গত রোববার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সে সময় রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মদ মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে জানান, মিল্টন উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেও তা গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওইদিন মোরশেদ মিল্টন জানান, তিনি আপিল করবেন। কারণ গাবতলী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গত ২ ডিসেম্বর সারা দেশে যাচাই-বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ইসিতে আপিল জমা দেন মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা। তিন দিনে ইসিতে মোট ৫৪৩টি আপিল আবেদন জমা পড়েছে। বাকি ২৪৩ জন আপিল করেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর