,

মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইন এবং প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার তার ভোটের অধিকার। মৌলিক অধিকার তার ইচ্ছা যাকে খুশি তাকে তারা ভোট দেবে। গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে। কারণ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হবে।’

তিনি বলেন, ‘২০১৪ সালে সকল শত বাধা প্রতিকূলতা পার হয়েও আমরা পুনরায় সরকার গঠন করতে পেরেছিলাম বলে আজ উন্নয়নের সমস্ত সূত্রগুলো দৃশ্যমান।’

শেখ হাসিনা বলেন, ‘যেখানে আমরা ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আর আমাদের তখন প্রবৃদ্ধি পাঁচ ভাগে ঠেকে আছে। খুব স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা কঠিন সময় ছিল। কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল। কীভাবে আমরা সরকার গঠন করলে কীভাবে কাজ করলে আমরা উন্নতি করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালকে আমরা ঘোষণা দিই যে ২০২১ এর মধ্যে আমরা বাংদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত করবো। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাব দারিদ্র বিমোচন হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি বলে আজ আমাদের প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমরা দারিদ্রকে ২১ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ২১ সাল পর্যন্ত আমাদের লক্ষ্য যে এই দারিদ্রের হার আরও ৪/৫ ভাগে নামিয়ে আনবো। আমাদের বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার দুইশো মেগাওয়াট থেকে যাত্রা শুরু করেছিলাম ২০০৯। আজকে আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর