,

জাপানে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ ৬

news-image

জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে মার্কিন দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধ বিমান দুটির ছয় নৌ-সেনা নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার মাঝ আকাশে জ্বালানি নেয়ার সময় বিমান দুটি বিধ্বস্ত হয়েছে; তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। উভয় দেশের কর্মকর্তারা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন।জাপানে মার্কিন নৌ-বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান এফ/এ-১৮ ও কেসি-১৩০ হিরোশিমার কাছে আইওয়াকুনি ঘাঁটি থেকে সাত কর্মকর্তাকে নিয়ে উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত বিমানের এক কর্মকর্তাকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।

মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, জাপানের দক্ষিণাঞ্চলের মেরিন কোর এয়ার স্টেশনের আইওয়াকুনি ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানের এক কর্মকর্তাকে উদ্ধার করা গেলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।উদ্ধারকৃত কর্মকর্তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ছয় কর্মকর্তাকে উদ্ধারে তল্লাশি এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধার অভিযানে জাপান চারটি যুদ্ধবিমান ও তিনটি জাহাজ মোতায়েন করেছে বলে জানিয়েছে।

জাপানে একাধিক ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সৈন্য রয়েছে। দেশটিতে প্রায়ই মার্কিন সামরিক বাহিনীর বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত নভেম্বরে জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে মার্কিন নৌ-বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে যুদ্ধবিমানের দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

সূত্র : বিবিসি, এএফপি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর