মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতাধর নারীর তালিকায় হাসিনার অবস্থানের উন্নতি

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ২০১৮ সালের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ২৬তম স্থানে রাখা হয়েছে।

ফোর্বস’র গত বছরের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৩০তম স্থানে; তার আগের বছর তিনি ছিলেন ৩৬ নম্বরে, ২০১৫ সালের তালিকায় তার অবস্থান ছিল ৫৯তম।

অর্থাৎ এই তালিকায় ধারাবাহিকভাবে উন্নতি ঘটেছে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার।

এর আগে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রভাবশালী শীর্ষনেতাদের তালিকায় স্থান পেয়েছিলেন শেখ হাসিনা। প্রভাবশালীদের তালিকায় তাকে রেখেছিল টাইম ম্যাগাজিনও।

শেখ হাসিনাকে ফোর্বসের তালিকায় স্থান দেওয়ার ক্ষেত্রে মিয়ানমারের বাস্তচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি দুই বছর আগে এই ফোর্বসের তালিকায় ২৬তম অবস্থানে ছিলেন। গত বছর তার অবস্থান সাত ধাপ পিছিয়ে যায়।

এবার শেখ হাসিনা ২৬তম স্থানে উঠে এলেও সু চির স্থান হয়নি ১০০ জনের মধ্যে। ২০০৪ সালের পর এই প্রথম তালিকায় স্থান পাননি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মঙ্গলবার প্রকাশিত ২০১৮ সালের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তার পরের অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড, চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের চেয়ারপারসন ও সিইও মেরি বারা, পঞ্চম স্থানে রয়েছেন ফিডেলিটি ইনভেস্টমেন্টসের সিইও আবিগেইল জনসন। মেলিন্ডা গেটস রয়েছেন ষষ্ঠ স্থানে।

ক্ষমতাধরদের এই তালিকায় হলিউডের এই সময়ের সবচেয়ে দামি অভিনেত্রী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে, বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া আছেন ৯৪তম স্থানে।

খেলোয়াড়দের মধ্যে টেনিস তারকা সেরেনা উইলিয়াম রয়েছেন ৭৯তম স্থানে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক